২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাইজেরিয়ায় সহিংসতার নিন্দায় জাতিসংঘ

জাতিসংঘ মহাসচিব বান কি মুন বড়দিন কে কেন্দ্রকরে নাইজেরিয়ায় সংঘটিত সহিংসতার নিন্দা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2010, 11:08 AM

Updated : 25 Aug 2022, 07:52 PM

নিউইয়র্ক, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাতিসংঘ মহাসচিব বান কি মুন বড়দিন কে কেন্দ্রকরে নাইজেরিয়ায় সংঘটিত সহিংসতার নিন্দা জানিয়েছেন। গত শনিবার সংঘটিত ওই সহিংস ঘটনায় বোমা বিস্ফোরণ ও গির্জায় আক্রমণের শিকার হয়ে ৩৮ জন নিহত হয়। জাতিসংঘ মহাসচিব বান কি মুন এ ঘটনাকে "দুঃখজনক সহিংস আচরণ" আখ্যা দিয়ে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি করার নাইজেরিয়া সরকারের অঙ্গীকারকে তিনি দৃঢ়ভাবে সমর্থন করেন। এর আগে নাইজেরিয়ার প্রেসিডেন্ট গুডলাক জোনাথন জনগণের কাছে অঙ্গীকার করে বলেন, সরকার এ ঘটনার মূল খুঁজে বের করবে এবং এতে জড়িতদের বিচারের মুখোমুখি করবে। আফ্রিকান ইউনিয়ন কমিশন চেয়াম্যান জ্যঁ পিংও সহিংসতার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। গত বড়দিনে প্রধান সহিংসতার ঘটনা ঘটে জস শহরের কাছের এক গ্রামে ও মাইদুগুরি শহরে। ঘটনার সূত্রপাত হয় জস শহরের কাছে ওই গ্রামে। সেখানে বড়দিনের আগের রাতে বোমা বিস্ফোরণের ঘটনায় ৩২ জন নিহত ও ৭০ জন আহত হয়। অপরদিকে, ৩০ জন হামলাকারী মাইদুগুরিতে এক গির্জায় হামলা চালিয়ে যাজকসহ কয়েকজনকে হত্যা করে এবং গির্জা ভবনে আগুন ধরিয়ে দেয়। একই শহরের আরো একটি গির্জা হামলার শিকার হলে এক নিরাপত্তারক্ষী নিহত হয়। এর আগে ২০০১ ও ২০০৮ সালে জস শহরে ভয়াবহ সা