২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইভরি কোস্টে ধর্মঘটের ডাক

আইভরি কোস্টে সোমবার থেকে দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছেন নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী আলাসানে ওয়াত্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2010, 03:13 AM

Updated : 25 Aug 2022, 07:52 PM

আবিদজান, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আইভরি কোস্টে সোমবার থেকে দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছেন নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী আলাসানে ওয়াত্তারা। এর ফলে ক্ষমতাসীন প্রেসিডেন্ট লরেন্ট জিব্যাগবোর ওপর ক্ষমতা ছেড়ে দেওয়ার চাপ আরো বাড়লো। ওয়াত্তারার মুখপাত্র প্যাট্রিক আচি রোববার বলেন, "আমরা আগামীকাল থেকে দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছি।" আইভরি কোস্টে ২৮ নভেম্বরের দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচন পরবর্তী সহিংসতা প্রায় ২০০ মানুষের প্রাণহানির প্রেক্ষাপটে দেশটিতে ২০০২-০৩ সালের মতো আবারো গৃহযুদ্ধ শুরু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জাতিসংঘ শনিবার জানিয়েছে, নতুন গৃহযুদ্ধের আশঙ্কায় প্রতিবেশী দেশ লাইবেরিয়ায় আইভরি কোস্টের ১৪ হাজার মানুষ পালিয়ে গেছে। নির্বাচনে আলাসানে ওয়াত্তারাকে বিজয়ী ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন। কিন্তু সে ফল প্রত্যাখান করে সাংবিধানিক পরিষদের সমর্থন নিয়ে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন জিব্যাগবো। জাতিসংঘ কর্মকর্তাদের উপস্থিতিতে পৃথকভাবে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ওয়াত্তারা। এমন পরিস্থিতিতে পরাজয় মেনে নেওয়ার জন্য জিব্যাগবোর প্রতি আহ্বান জানায় জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও আফ্রিকার দেশগুলোর নেতারা। কিন্তু আন্তর্জাতিক স