তুরস্ক, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোেেয়ন্টিফোর ডটকম/রয়টার্স)---- তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তিনি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক মেরামত করতে চান। গত মে মাসে গাজামুখী ত্রাণজাহাজে ইসরায়েলের কমান্ডো হামলায় ৮ তুর্কি নিহত হওয়াকে কেন্দ্র করে দু দেশের সম্পর্কের অবনতি হয়।
সেই সম্পর্কই আবার মেরামতের আগ্রহ প্রকাশ করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আহমেদ দাভুতগলু। তবে তিনি ত্রাণজাহাজে হামলা ও হতাহতের ঘটনায় পুনরায় ইসরায়েলকে ক্ষমা চাওয়ার দাবি জানান।
ওই হামলার ঘটনাকে কেন্দ্র করে বিরোধে তুরস্ক রাষ্ট্রদূত প্রত্যাহার করেছিলো। ইসরায়েল আত্মরক্ষার্থে হামলা চালিয়েছে বলে দাবি করে আসছে। ইসরায়েলও তুরস্কের সঙ্গে সম্পর্কোন্নয়নের চেষ্টায় আছে। বিবিসি একথা জানিয়েছে।
ত্রাণবাহী জাহাজ মাভি মারমারা রোববারই ইস্তাম্বুলে পৌঁছার কথা রয়েছে। তুরস্ক ও ইসরায়েলের মধ্যে সামরিক ও বাণিজ্য চুক্তিসহ ১৫ বছরের সুসম্পর্ক রয়েছে। স
bdnews24