২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আল কায়েদা-বিরোধী লড়াই জোরদারে ইয়েমেনকে যুক্তরাষ্ট্রের চাপ

আল কায়েদার বিরুদ্ধে লড়াই জোরদার করতে ইয়েমেনের ওপর চাপ সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামার শীর্ষ সন্ত্রাসবিরোধী উপদেষ্টা। হোয়াইট হাউস শুক্রবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2010, 12:40 PM

Updated : 25 Aug 2022, 07:52 PM

হনুলুলু, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- আল কায়েদার বিরুদ্ধে লড়াই জোরদার করতে ইয়েমেনের ওপর চাপ সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামার শীর্ষ সন্ত্রাসবিরোধী উপদেষ্টা। হোয়াইট হাউস শুক্রবার একথা জানিয়েছে। জঙ্গি হামলা ঠেকাতে মার্কিন গোয়েন্দা প্রচেষ্টার মূলে থাকা ওবামার সহযোগী জন ব্রেনান বৃহস্পতিবার ইয়েমেনের প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহ এর সঙ্গে কথা বলেন। ওই সময়ই তিনি ইয়েমেনকে আল কায়েদার বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান জানান। হোয়াইট হাউস বলেছে, আরব উপদ্বীপের আল কায়েদা জঙ্গিদের ইয়েমেন ও অন্যান্য দেশে সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনার বিরুদ্ধে শক্তিশালী ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপের আহ্বান জানিয়েছেন ব্রেনান। বড়দিনের এই ছুটির সময় যুক্তরাষ্ট্র সরকার জঙ্গি হামলার বিরুদ্ধে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছে। ব্রেনান অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করে দেখার জন্য শুক্রবার গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের বৈঠক ডাকেন। উল্লেখ্য, আরব উপদ্বীপে আল কায়েদা বা (একিউএপি) আন্তর্জাতিক অঙ্গনে বড় ধরনের নিরাপত্তা উদ্বেগ হয়ে দেখা দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৮৩৩ ঘ.