আবিদজান, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে সৃষ্ট উত্তেজনায় ২০০২-০৩ সালের মতো আবারো গৃহযুদ্ধের মুখে পড়ার আশঙ্কায় প্রতিবেশী লাইবেরিয়ায় পালিয়ে যাচ্ছে আইভরি কোস্টের হাজার হাজার মানুষ।
শনিবার জাতিসংঘ জানিয়েছে, ২৮ নভেম্বরের দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনের পর সহিংসতার ভয়ে প্রায় ১৪ হাজার মানুষ লাইবেরিয়ায় পালিয়ে গেছে।
ওদিকে প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী আলাসানে ওয়াত্তারার কাছে ক্ষমতা হস্তান্তর না করলে জিব্যাগবোর বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগের হুমকি দিয়েছে পশ্চিম আফ্রিকার দেশগুলোর আঞ্চলিক জোট ইকোওয়াস এর নেতারা।
নির্বাচন পরবর্তী সহিংসতায় প্রায় ২০০ জনের প্রাণহানির প্রেক্ষাপটে শুক্রবার তারা এ হুমকি দেন। তবে বিদেশি সামরিক হস্তক্ষেপের এ হুমকিকে শনিবার জিব্যাগবোর একজন মুখপাত্র 'অন্যায়' হিসেবে অভিহিত করেন।
জাতিসংঘ শরাণার্থী সংস্থার ওয়েবসাইটে বলা হয়, "নির্বাচন পরবর্তী অস্থিরতায় লাইবেরিয়ার পূর্বাঞ্চলে পালিয়ে যাওয়া আইভরি কোস্টের ১৪ হাজার শরণার্থীর নিবন্ধন করেছে ইউএনএইচসিআর।
"শরণার্থীর সংখ্যা বাড়তে থাকায় এবং তাদের বেশিরভাগ নারী ও শিশু হওয়ায় তাদের পাশাপাশি তাদেরকে আশ্রয় দেওয়া গ্রামবাসীর ত্রাণের চাহিদা বেড়েই চলেছে।"
বেনিনের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ ম্যারি ইহোজু শনিবার রয়টার্সকে বলেন, বেনিন, সিয়েরা লিওন ও কেপ ভার্টের প্রেসিডেন্ট মঙ্গলবার আইভরি কোস্টে যাবেন।
ইকোওয়াসের পক্ষ থেকে তারা জিব্যাগবোকে বলবেন, "খুব শিগগিরই তাকে ক্ষমতা ছাড়তে হবে। নয়তো তাকে বৈধ বাহিনীর মুখোমুখি হতে হবে।"
বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদ সর্বসম্মতিক্রমে ওয়াত্তারার মনোনীত কূটনীতিককে জাতিসংঘে আইভরি কোস্টের প্রতিনিধি হিসেবে স্বীকৃতি দেয়। এর আগে ওয়াত্তারাকে প্রেসিডেন্ট হিসেবে মেনে নিতে আইভরি কোস্টের সব পক্ষের প্রতি আহ্বান জানায় নিরাপত্তা পরিষদ।
গত এক দশক আইভরি কোস্টের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় রয়েছেন জিব্যাগবো।
২৮ নভেম্বরের ওই প্রেসিডেন্ট নির্বাচনে আলাসানে ওয়াত্তারাকে বিজয়ী ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন। কিন্তু সে ফল প্রত্যাখান করে সাংবিধানিক পরিষদের সমর্থন নিয়ে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন জিব্যাগবো। জাতিসংঘ কর্মকর্তাদের উপস্থিতিতে পৃথকভাবে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ওয়াত্তারা।
এমন পরিস্থিতিতে পরাজয় মেনে নেওয়ার জন্য জিব্যাগবোর প্রতি আহ্বান জানায় জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও আফ্রিকার দেশগুলোর নেতারা। কিন্তু আন্তর্জাতিক স
bdnews24