২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়াশায় ভারতে বিমান চলাচল ব্যাহত

ঘন কুয়াশার কারণে ভারতে বিমান চলাচল ব্যাহত হচ্ছে। রাজধানী নয়া দিল্লির বিমানবন্দর থেকে অভ্যন্তরীণ রুটের পাশাপাশি বেশ কিছু আন্তর্জাতিক ফ্লাইটও রোববার সকালে সময়মতো ছাড়তে পারেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2010, 05:26 AM

Updated : 25 Aug 2022, 07:52 PM

ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘন কুয়াশার কারণে ভারতে বিমান চলাচল ব্যাহত হচ্ছে। রাজধানী নয়া দিল্লির বিমানবন্দর থেকে অভ্যন্তরীণ রুটের পাশাপাশি বেশ কিছু আন্তর্জাতিক ফ্লাইটও রোববার সকালে সময়মতো ছাড়তে পারেনি। এনডিটিভি জানিয়েছে, কুয়াশার কারণে রানওয়ে ঠিকমতো দেখা না যাওয়ায় দিল্লি বিমানবন্দর থেকে অভ্যন্তরীণ রুটের মুম্বাই, কলকাতা, জয়পুর ও অমৃতসরগামী এবং এসব বিমানবন্দর থেকে দিল্লিগামী ফ্লাইট চলাচল ব্যাহত হচ্ছে। দিল্লি বিমানবন্দর রোববার সকালে প্রায় এক ঘণ্টা বন্ধ ছিলো। সেখানকার কমপক্ষে ২২টি ফ্লাইট বাতিলের পাশাপাশি অর্ধশতাধিক ফ্লাইট ফেরত পাঠানো বা বিলম্বিত করা হয়। ব্যাহত হয়েছে বেশ কিছু আন্তর্জাতিক ফ্লাইটও। মুম্বাই বিমানবন্দরে আটকা পড়ে আছেন অনেক যাত্রী। সেখানে ফ্লাইট বাতিল ও বিলম্বিত হওয়ায় শনিবার রাতে প্রায় দুই হাজার যাত্রী বিপাকে পড়েন। এক পর্যায়ে বিমানবন্দর কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ করেন বিক্ষুব্ধ যাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে তলব করা হয় আধা-সামরিক বাহিনীকে। ঘন কুয়াশায় রাজধানীর সড়ক যোগাযোগও বিঘি