লন্ডন, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- বড়দিনের প্রাক্কালে ভারী তুষারপাতের কবলে পড়ে ভ্রমণ বিপর্যয় ঘটেছে ইউরোপের উত্তরাঞ্চলজুড়ে।
সোমবার ইউরোপজুড়ে বাতিল হয়ে গেছে হাজার হাজার ফ্লাইটসহ ট্রেন সার্ভিসও। ফলে বছরের ব্যস্ততম এ সময়ে আটকা পড়েছে বহু যাত্রী ও ভ্রমণপিপাসুরা।
জার্মানির প্রধান প্রধান বিমানবন্দর ফ্রাংকফুট, মিউনিখ এবং বার্লিনে বাতিল হয়ে গেছে ১ হাজারেরও বেশি ফ্লাইট।
নতুন করে ৪০ সেন্টিমিটার (১৬ ইঞ্চি) তুষারপাতের কারণে বিলম্ব হয়েছে আরো অনেক ফ্লাইট। ফ্র্যাংকফুট বিমানবন্দরে নিরুপায় হয়ে ঘুমিয়েছে আটকা পড়া প্রায় ৫০০ যাত্রী।
লন্ডনের হিথ্রো বিমানবন্দর ছেড়ে যাচ্ছে অল্প সংখ্যক কিছু ফ্লাইট। আর ব্রিটেনের অন্য বিমানবন্দরগুলো খোলা থাকলেও বহু ফ্লাইট বাতিল হয়ে গেছে কিংবা ফ্লাইটে দেরি হচ্ছে।
ওদিকে, প্যারিসের প্রধান বিমানবন্দরগুলোর এক তৃতীয়াংশ ফ্লাইটই বাতিল হয়ে গেছে। ব্রাসেলসও বুধবার পর্যন্ত ফ্লাইট বাতিল করেছে বলে জানিয়েছে এএফপি।
তুষারপাতে সবচেয়ে বিপর্যস্ত হয়েছে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি।
তুষারের কারণে বিঘি
bdnews24