২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোরিয়া সঙ্কট নিয়ে জরুরি বৈঠকে জাতিসংঘ

কোরিয়া উপদ্বীপ সঙ্কট নিয়ে রোববার জরুরি বৈঠক শুরু করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2010, 04:46 PM

Updated : 25 Aug 2022, 07:49 PM

ইয়োনপিয়ং, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- কোরিয়া উপদ্বীপ সঙ্কট নিয়ে রোববার জরুরি বৈঠক শুরু করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। কোরিয়া উপদ্বীপের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে চলে না যায় সে লক্ষ্য নিয়েই শুরু হয়েছে এ বৈঠক। রাশিয়ার জাতিসংঘ দূত ভিতালি চারকিন বলেছেন, ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদ সিউল এবং পিয়ংইয়ংকে সংযত থাকার বার্তা দিয়ে সর্বসম্মতিক্রমে একটি বিবৃতি দেবে বলেই আশা করছেন তিনি। উত্তর কোরিয়া এ বৈঠকের আগেই তাদের গোলন্দাজ ইউনিটগুলোতে সতর্কতা জোরদার করেছে বলে একটি সরকারি সূত্রের উদ্ধৃতি জানিয়েছে দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ বার্তা সংস্থা। ইয়োনপিয়ং দ্বীপে দক্ষিণ কোরিয়ার পরিকল্পিত ৫ দিনের মহড়ার আগে উত্তর কোরিয়া এ পদক্ষেপ নিয়েছে। উত্তর কোরিয়ার যুদ্ধের হুমকি এবং আন্তর্জাতিক মহলের উদ্বেগ ও বিরত থাকার আহ্বানের মুখেও ইয়োনপিয়ং দ্বীপে প্রত্যক্ষ সামরিক মহড়া দেওয়ায় অটল দক্ষিণ কোরিয়া। শনিবার এ মহড়া শুরু হওয়ার কথা থাকলেও প্রতিকূল আবহাওয়ার কারণে তা শুরু করতে দেরি হচ্ছে বলে রোববার জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। তবে মঙ্গলবারের আগে যে কোনোসময় এ মহড়া শুরুর কথা রয়েছে। উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার এ মহড়া পরিকল্পনাকে আত্মহননমূলক যুদ্ধে নামার শামিল এবং তাদের এ পদক্ষেপ কোরিয়া উপদ্বীপে পুরোদস্তুর সংঘাত উস্কে দেবে বলে হুঁশিয়ার করেছে। দুই কোরিয়ার মধ্যে এই উত্তেজনায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে আন্তর্জাতিক স