কুন্দুজ, আফগানিস্তান, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল শনিবার আফগানিস্তানে অঘোষিত সফর করেছেন।
সফরে তিনি আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই, আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর কমান্ডার জেনারেল ডেভিড পেত্রাউস এবং জার্মান সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেন।
কারজাই ও পেত্রাউসের সঙ্গে সাক্ষাতে জার্মান চ্যান্সেলর আফগান যুদ্ধ ও আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণের অগ্রগতি নিয়ে আলোচনা করেন।
বৈঠকের পর কারজাই জানান, তাদের সঙ্গে গঠনমূলক আলোচনা হয়েছে। দুর্নীতি নিয়ে কোনো আলোচনা হয়নি।
আফগানিস্তানে মোতায়েন ন্যাটো সেনাদের মধ্যে জার্মানির সেনা সংখ্যা তৃতীয় সর্বোচ্চ।
ধারণা করা হচ্ছে, তাদের মনোবল চাঙ্গা করাও ছিলো আফগানিস্তানে জার্মান চ্যান্সেলরের এ সফর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এজে/১৩২৩ ঘ.
bdnews24