আবিদজান, জাতিসংঘ, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর ও ফ্রান্সের সেনাদের আইভরি কোস্ট ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট লরেন্ট জিব্যাগবো।
২৮ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নিয়ে চলমান বিতর্কের মধ্যে শনিবার জিব্যাগবো এ নির্দেশ দেন। তবে সে নির্দেশে সাড়া দেননি জাতিসংঘ মহাসচিব বান কি মুন।
বাংলাদেশ সেনাবাহিনীর তথ্য অনুসারে, আইভরি কোস্টে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে (ইউএনওসিআই) বাংলাদেশ সেনাবাহিনীর ২ হাজার ৮৬ জন সদস্য রয়েছেন।
জিব্যাগবোর মুখপাত্র জ্যাকুয়েলিন ওবল রাষ্ট্রীয় টেলিভিশনে স
bdnews24