২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলের বিমান হামলায় পাঁচ ফিলিস্তিনি নিহত

গাজা উপত্যকায় শনিবার ইসরায়েলের বিমান হামলায় পাঁচ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। ইসরায়েল ও ফিলিস্তিনের কর্মকর্তারা একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2010, 05:07 AM

Updated : 25 Aug 2022, 07:49 PM

গাজা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজা উপত্যকায় শনিবার ইসরায়েলের বিমান হামলায় পাঁচ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। ইসরায়েল ও ফিলিস্তিনের কর্মকর্তারা একথা জানিয়েছেন। এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, "ইসরায়েলি ভূখণ্ডে রকেট হামলা চালানোর প্রস্ততিরত একদল সন্ত্রাসীকে লক্ষ করে" বিমান হামলা চালানো হয়। ফিলিস্তিনের হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত পাঁচজন একটি জঙ্গি সংগঠনের সদস্য। গাজা উপত্যকার নিয়ন্ত্রণে থাকা হামাস জানিয়েছে, তারা ইসরায়েলি ভূখণ্ড লক্ষ করে রকেট হামলা বন্ধের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারপরও ছোট ছোট কিছু সংগঠন ওই ধরনের হামলা চালাচ্ছে। ফিলিস্তিনের কয়েকটি সূত্র ওই পাঁচ বন্দুকধারীকে আনসার আল-সুন্না নামের ছোট একটি জঙ্গি সংগঠনের সদস্য হিসেবে চিহ্নিত করেছে, যে সংগঠনটির লক্ষ্য আল-কায়েদার মতোই। ইসরায়েলের সামরিক বাহিনী বলছে, এ বছর তাদের ভূখণ্ড লক্ষ করে দুইশ'র বেশি ক্ষেপণাস্ত্র, রকেট ও মর্টার হামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/১০৫৬ ঘ.