২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুষারপাতে বিপর্যস্ত উত্তর ইউরোপ

ভারী তুষারপাতে উত্তর ইউরোপের জীবনযাত্রা ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। কয়েকশ' ফ্লাইট বাতিল হওয়ায় এবং মহসড়কে বরফ জমে থাকায় বড়দিনের কেনাকাটা ও ভ্রমণে বের হতে পারছে না অনেকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2010, 01:59 PM

Updated : 25 Aug 2022, 07:49 PM

লন্ডন, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারী তুষারপাতে উত্তর ইউরোপের জীবনযাত্রা ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। কয়েকশ' ফ্লাইট বাতিল হওয়ায় এবং মহসড়কে বরফ জমে থাকায় বড়দিনের কেনাকাটা ও ভ্রমণে বের হতে পারছে না অনেকে। তুষারপাতের কারণে যুক্তরাজ্যের ব্রিটিশ এয়ারওয়েজ শনিবার স্থানীয় সময় সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত লন্ডনের ব্যস্ত হিথ্রো বিমানবন্দর থেকে সব এবং গ্যাটউইক বিমানবন্দর থেকে ইউরোপ ও অভ্যন্তরীণ সব ফ্লাইট বাতিল ঘোষণা করেছে। তুষারপাতে যুক্তরাজ্যের রেল এবং সড়ক যোগাযোগও বিঘি