আমস্টারডাম, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সুদানের প্রেসিডেন্ট ওমর আল-বশিরের বিরুদ্ধে রাষ্ট্রীয় তহবিল থেকে নয়শ' কোটি ডলার সরিয়ে নিজের বিদেশি ব্যাংক অ্যাকাউন্টে রাখার অভিযোগ উঠেছে।
উইকিলিকসের ফাঁস করা বার্তায় এ অভিযোগের কথা বলা হয়েছে বলে শুক্রবার ব্রিটেনের গার্ডিয়ান পত্রিকায় খবর প্রকাশিত হয়েছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছে সুদান সরকার।
বিবিসি জানায়, আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি লুইস মোরেনো ওকাম্পোর বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের কূটনীতিকরা বলছেন, ওই অর্থের বেশিরভাগ লন্ডনের ব্যাংকগুলোতে রাখা হয়েছে।
ঊর্ধ্বতন এক মার্কিন কর্মকর্তা তার প্রতিবেদনে বলেন, "ওকাম্পো পরামর্শ দেন যে, টাকা সরানোর বিষয়টি প্রকাশিত হলে (তিনি এর পরিমাণ নয়শ কোটি ডলারের কথা বলেন) তা সুদানের জনগণের কাছে বশিরের 'মুজাহিদ' ভাবমূর্তির বদলে চোরের ভাবমূর্তি তৈরি করবে।"
উইকিলিকসের বার্তায় বলা হয়, "ওই অর্থের বিষয়ে খোঁজ নিতে ওকাম্পো লন্ডনের লয়েডস ব্যাংক কর্তৃপক্ষের কাছে আহ্বান জানান।"
জবাবে ব্যাংক কর্তৃপক্ষ জানায়, বশিরের নামে তাদের কোনো অ্যাকাউন্ট নেই।
সহিংসতা প্রবণ দারফুর অঞ্চলে গণহত্যা ও যুদ্ধাপরাধের অভিযোগে বশিরের বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
অর্থ সরানোর ওই অভিযোগ প্রত্যাখ্যান করে সুদান সরকারের একজন মুখপাত্র বলেন, এটা সরকারের ভাবমূর্তি ক্ষুণ
bdnews24