জাতিসংঘ, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- হাইতির কলেরা মহামারির উৎস বের করতে শুক্রবার একটি তদন্ত প্যানেল গঠনের ঘোষণা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।
হাইতির অনেকের অভিযোগ, জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর নেপালের সদস্যের কাছ থেকে সেদেশে কলেরা ছড়িয়েছে।
হাইতিতে অক্টোবরে কলেরার প্রাদুর্ভাব হওয়ার পর এ রোগে এ পর্যন্ত দুই হাজারের বেশি মানুষের মৃত্যু এবং ৯১ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে।
জাতিসংঘ শান্তিরক্ষী মিশন হাইতিতে কলেরা এনেছে
bdnews24