২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেক্সিকোর কারাগার থেকে ১৪০ বন্দির পলায়ন

যুক্তরাষ্ট্রের সীমান্তবর্তী মেক্সিকোর নুয়েভো লারেডার একটি কারাগার থেকে ১৪০ বন্দি পালিয়েছে। চারবছর আগে মাদকের বিরুদ্ধে সরকারের যুদ্ধ ঘোষণার পর এটিই বন্দি পালানোর সবচেয়ে বড় ঘটনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2010, 05:53 AM

Updated : 25 Aug 2022, 07:49 PM

মন্টেররেই (মেক্সিকো), ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের সীমান্তবর্তী মেক্সিকোর নুয়েভো লারেডার একটি কারাগার থেকে ১৪০ বন্দি পালিয়েছে। চারবছর আগে মাদকের বিরুদ্ধে সরকারের যুদ্ধ ঘোষণার পর এটিই বন্দি পালানোর সবচেয়ে বড় ঘটনা। শুক্রবার সকালে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় সংবাদমাধ্যমসূত্রে জানা গেছে। নুয়েভো লারেডার অবস্থান যুক্তরাষ্ট্রের টেক্সাসের সীমান্তবর্তী তামাউলিপাস প্রদেশে। এ ঘটনার কয়েকঘণ্টা পরই মন্টেররেই এর একটি পুলিশ স্টেশনের বাইরে সন্দেহভাজন মাদকচক্রের সদস্যদের বোমায় একটি গাড়ি বিস্ফোরিত হয়। এতে দুই ব্যক্তি আহত হন। বিবিসিসূত্রে জানা গেছে, দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা বন্দিদের পালাতে সহায়তা করেছে বলে কর্মকর্তারা সন্দেহ করছেন। ঘটনার পর কারাগারের পরিচালককে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। বন্দি পালানোর এই ঘটনায় মেক্সিকোর দুর্বল কারা ব্যবস্থাপনার চিত্রই ফুটে উঠেছে। কারণ বন্দিরা কারাগারে গাড়ি ঢোকার মূল প্রবেশপথ দিয়ে বেরিয়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১৩৫ঘ.