২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান সফরে চীনের প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে কয়েক বিলিয়ন ডলারের বাণিজ্য চুক্তি সইয়ের পর শুক্রবার পাকিস্তান সফরে গেছেন চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2010, 01:46 PM

Updated : 25 Aug 2022, 07:49 PM

ইসলামাবাদ, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভারতের সঙ্গে কয়েক বিলিয়ন ডলারের বাণিজ্য চুক্তি সইয়ের পর শুক্রবার পাকিস্তান সফরে গেছেন চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও। পাকিস্তানে তিনদিনের এ সফরে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো জিয়াবাওয়ের লক্ষ্য। ঊর্ধ্বতন এক সরকারি কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, সফরকালে জিয়াবাও প্রায় ১৯ বিলিয়ন ডলার মূল্যের বাণিজ্য চুক্তি করতে পারেন। চীনের সিচুয়ান বিশ্ববিদ্যালয়ের 'ইন্সটিটিউট অব সাউথ এশিয়া স্টাডিজ' এর আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রফেসর ঝাং লি বলেছেন, "দু'দেশই এ সফরে অংশীদারিত্ব আরো পাকাপোক্ত করবে।" তিনি বলেন, "দক্ষিণ এশিয়া চীন ভারত ও পাকিস্তানের মধ্যে একটি ভারসাম্য বজায় রেখে চলতে চায়। এ সফরে সেই অবস্থানই আরো সুদৃঢ় হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯৪৪ ঘ.