২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জামিনে মুক্তি পেলেন অ্যাস্যাঞ্জ

উইকিলিকস এর প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাস্যাঞ্জ বৃহস্পতিবার ব্রিটেনের কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2010, 11:54 AM

Updated : 25 Aug 2022, 07:49 PM

লন্ডন, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- উইকিলিকস এর প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাস্যাঞ্জ বৃহস্পতিবার ব্রিটেনের কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। কারাগারে নয়দিন আটক থাকার পর অ্যাস্যাঞ্জ মুক্তি পেলেন। সুইডেনে যৌন অপরাধের অভিযোগে তিনি ব্রিটেনে গ্রেপ্তার হন। মুক্তি পাওয়ার পরপরই অ্যাস্যাঞ্জ তার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা প্রমাণ করার দৃঢ়সংকল্প জানানোর পাশাপাশি আরো গোপন নথি ফাঁস করে যাওয়ার অঙ্গীকার করেছেন। বৃহষ্পতিবার ব্রিটিশ আদালতের এক বিচারক জানান, অ্যাস্যাঞ্জকে ২ লাখ পাউন্ড জামানতে মুক্তি দেওয়া হতে পারে। এর ৫ ঘন্টা পর ব্রিটিশ হাইকোর্টের বাইরে এসে অপেক্ষমাণ সমর্থক ও সাংবাদিকদের কাছে মুক্তির অনুভূতি প্রকাশ করেন অ্যাস্যাঞ্জ। 'মুক্ত বাতাসে শ্বাস নিতে পেরে দারুণ লাগছে' বলেন তিনি। এসময়ই তিনি আরো গোপন নথি ফাঁস করা এবং তার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা প্রমাণ করবেন বলে জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৫১ ঘ.