২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চলে গেলেন চলচ্চিত্র পরিচালক ব্লেক এডওয়ার্ডস

অস্কারজয়ী মার্কিন চলচ্চিত্র পরিচালক ব্লেক এডওয়ার্ডস মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। এ সময় তার স্ত্রী অভিনেত্রী জুলি এন্ড্রুস ও পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2010, 09:48 AM

Updated : 25 Aug 2022, 07:49 PM

ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্কারজয়ী মার্কিন চলচ্চিত্র পরিচালক ব্লেক এডওয়ার্ডস মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। এ সময় তার স্ত্রী অভিনেত্রী জুলি এন্ড্রুস ও পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। ব্লেকের প্রচারকর্মী জেন সাচওয়াম বৃহস্পতিবার এ খবর জানান। সান্তা মোনিকায় সেন্ট জোন'স স্বাস্থ্যকেন্দ্রে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে বিবিসিসূত্রে জানা গেছে। চলচ্চিত্র পরিচালনার জন্য জীবনে তিনি অনেক পুরস্কার অর্জন করলেও তার কোনো চলচ্চিত্রের জন্য অস্কার পাননি। কিন্তু আজীবন কাজের স্বীকৃতি হিসেবে ২০০৪ সালে তাকে সম্মানসূচক অস্কার পুরস্কার দেওয়া হয়। হলিউডের কমেডি চলচ্চিত্রের ক্ষেত্রে অন্যতম সফল পরিচালক ব্লেক এডওয়ার্ডস ১৯২২ সালে ওশলাহোমার তুলসায় জন্মগ্রহণ করেন। অভিনেতা হিসেবেই তিনি তার চলচ্চিত্র জীবন শুরু করেন। কিন্তু পরবর্তী সময়ে পরিচালনার দিকে ঝুঁকে পড়েন এবং সফল হন। পিংক প্যান্থার, ব্রেকফাস্ট অ্যাট টিফানি খ্যাত এই পরিচালক ওড্রে হেপবার্ন, ক্যারি গ্রান্ট, জ্যাক লেমন, টনি কার্টিসের মতো শক্তিমান অভিনয় শিল্পীদের সঙ্গে কাজ করেছেন। অভিনেত্রী জুলিকে ১৯৬৯ সালে বিয়ে করেন ব্লেক। এরপর আজীবন তারা একসঙ্গেই ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৫৪২ঘ.