২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টাইম ম্যাগাজিনে বছরের সেরা ব্যক্তি মার্ক জুকারবার্গ

টাইম ম্যাগাজিন বুধবার এ বছরের সেরা ব্যক্তি নির্বাচিত করেছে জনপ্রিয় সামাজিক নেটওয়ার্কিং সাইট ফেইসবুক এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2010, 04:01 PM

Updated : 25 Aug 2022, 07:48 PM

নিউ ইয়র্ক, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- টাইম ম্যাগাজিন বুধবার এ বছরের সেরা ব্যক্তি নির্বাচিত করেছে জনপ্রিয় সামাজিক নেটওয়ার্কিং সাইট ফেইসবুক এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গকে। ফেইসবুকের বিপুল ব্যবহারের পাশাপাশি মানুষের জীবনে এবং বছরের ঘটনা প্রবাহে এর প্রভাব বিবেচনায় জুকারবার্গকে বছরের সেরা ব্যক্তির খেতাব দিয়েছে টাইম ম্যাগাজিন। এনবিসি টেলিভিশনের 'টুডে শো' তে বিজয়ীর নাম ঘোষণা করে টাইম এর সম্পাদক রিচার্ড স্টেনজেল বলেন, এ বছর ফেইসবুক ব্যবহারকারীর সংখ্যা ৫০ কোটি ছাড়িয়েছে। এর মধ্য দিয়ে মানুষের জীবনেরও রূপান্তর ঘটছে। তিনি বলেন, এটি এখন কেবলমাত্র নতুন প্রযুক্তি নয়। এটি সামাজিক রূপকার। যা আমাদের জীবনধারা বদলে দিচ্ছে। জুকারবার্গ ২০০৪ সালে মাত্র ১৯ বছর বয়সে হার্ভার্ড বিশ্ববিদ্যায়লের ডর্ম থেকে দ্যফেইসবুকডটকম নামের ওয়েব সার্ভিস শুরু করেন। আর এখন এ সার্ভিসের গুণে তিনি বিশ্বে সবচেয়ে কম বয়সেই বিলিওনিয়ার হয়ে গেছেন। টাইম ম্যাগাজিনের জরিপে দেখা গেছে, পাঠকরা এ বছরের সেরা ব্যক্তি হিসাবে উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাস্যাঞ্জের নাম বলেছে। কিন্তু ম্যাগাজিনের সংবাদদাতা ও সম্পাদকমন্ডলী নিজেদের মধ্যে আলাপ আলোচনার পর জুকারবার্গকেই সেরা ব্যক্তি হিসাবে বেছে নেন। জুকারবার্গের পরই টাইমের তালিকায় আছেন অ্যাস্যাঞ্জ, এরপর আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই এবং তারপর চিলির ৩৩ খনিশ্রমিক। বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকম/এলকিউ/২১৪৯ ঘ.