কাঠমাণ্ডু , ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- নেপালের পূর্বাঞ্চলে ২২ জন আরোহী নিয়ে একটি ছোট্ট বিমান নিখোঁজ হয়েছে। এক কর্মকর্তা বুধবার একথা জানিয়েছেন।
নেপালের তারা এয়ারের এ ছোট্ট বিমানটি কাঠমাণ্ডুর ১৬২ কিলোমিটার পূর্বে লামিডান্ডা থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই যোগযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
ওই এলাকার কাছাকাছি খোটাং শহরের ঊর্ধ্বতন কর্মকর্তা সুনীল নিরাউলা রয়টার্সকে একথা জানিয়েছেন।
তিনি বলেন, আমরা বিমানটিসহ এর আরোহীদের ভাগ্যে কি ঘটেছে তা জানার চেষ্টা করছি।
এর আগে আগস্টে কাঠমাণ্ডুর কাছে খাপার আবহওয়ার কারণে ৬ বিদেশিসহ ১৪ আরোহী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯১০ ঘ.
bdnews24