রোম, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনি মঙ্গলবার সিনেটে আস্থা ভোটে জেতার পর পার্লামেন্টের নিুকক্ষে অনাস্থা ভোটেও স্বল্প ব্যবধানে জয় পেয়েছেন।
মাত্র তিন ভোটের ব্যবধানে (৩১৪-৩১১) এ জয় পেয়েছেন তিনি। এর আগে সিনেটে ১৬২-১৩৫ আস্থা ভোটে জেতেন তিনি।
কিন্তু এ জয়ের পরও অনিশ্চয়তার মুখে রয়ে যাচ্ছে বারলুসকোনি সরকারের ভবিষ্যৎ। কারণ সংখ্যাগরিষ্ঠতা কম থাকার কারণে তার পক্ষে পার্লামেন্টে আইন পাস করা কঠিন হবে।
বছরজুড়ে অন্তর্দলীয় কোন্দল, দুর্নীতি ও যৌন কেলেঙ্কারিতে বারলুসকোনির নেতৃত্বে বিশ্বাসযোগ্যতা ক্ষুন্ন হয়েছে। অতি স
bdnews24