২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন কূটনীতিক রিচার্ড হলব্রুক আর নেই

আফগানিস্তান ও পাকিস্তানে নিয়োজিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার বিশেষ দূত রিচার্ড হলব্র"ক সোমবার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2010, 06:18 AM

Updated : 25 Aug 2022, 07:48 PM

ওয়াশিংটন, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তান ও পাকিস্তানে নিয়োজিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার বিশেষ দূত রিচার্ড হলব্রুক সোমবার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯। প্রায় পাঁচ দশক ধরে মার্কিন সরকারের বিভিন্ন দায়িত্বে ছিলেন হলব্রুক। জুনিয়র কূটনীতিক হিসেবে দক্ষিণ ভিয়েতনামে দায়িত্ব পালনের মধ্যদিয়ে তার পেশাগত জীবন শুরু হয়। জার্মানি ও জাতিসংঘেও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। শুক্রবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক চলাকালে অসুস্থ হয়ে পড়েন হলব্র"ক। দ্রুত তাকে ওয়াশিংটনের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর প্রায় তিনদিন ধরে তাকে নিবিড় পরিচর্যার মাধ্যমে বাঁচানোর চেষ্টা চলে। হৃদপিণ্ডের বাম পাশে একটি অস্ত্রোপচারও করা হয়। কিন্তু তারপরও তাকে বাঁচানো সম্ভব হলো না। হলব্র"কের মৃত্যুতে এক শোকবার্তায় প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, "রিচার্ড হলব্র"কের আকস্মিক মৃত্যুতে মিশেল এবং আমি সত্যিই হতবাক। তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির একজন স্তম্ভ, যার ফলে এ দেশ অধিকতর শক্তিশালী, নিরাপদ এবং সম্মানিত হয়েছে।" ১৯৯৫ সালে হলব্রুকের মধ্যস্থতায় ডেঁন চুক্তি স্বাক্ষরিত হয়েছিলো। যার পরিপ্রেক্ষিতে তিন বছর ধরে চলা বসনীয় যুদ্ধের অবসান ঘটে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ওবামা ২০০৯ সালে জানুয়ারিতে পাকিস্তান ও আফগানিস্তানে তার বিশেষ দূত হিসেবে হলব্রুককে নিয়োগ করেন। তারপর থেকেই তিনি তালেবান ও আল কায়দার বিরুদ্ধে চলমান যুদ্ধ সফলভাবে সমাপ্তির লক্ষ্যে কাজ করে যাচ্ছিলেন। ১৯৪১ সালের ২৪ এপ্রিল নিউ ইয়র্কে জন্মগ্রহণকারী রিচার্ড হলব্রুক সাতবার নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০৫৪ঘ.