রোম, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)--- ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনি মঙ্গলবার অনাস্থা ভোটের আগে পার্লামেন্ট সদস্যদের হুঁশিয়ার করে বলেছেন, তার বিরুদ্ধে ভোট দিলে ইতালি ইউরো জোনের ঋণ সঙ্কটের মুখে পড়ার ঝুঁকি সৃষ্টি হবে।
তিনি সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে সরকারের ধ্বংস ডেকে না আনার জন্যও আইনপ্রণেতাদের আহ্বান জানান।
সিনেটে বার্লুসকোনি বলেন, ইতালিতে নিরবিচ্ছিন্ন দেশ পরিচালনা প্রয়োজন। তাকে উৎখাত করা হলে দেশে সঙ্কট আরো ঘনীভূত হবে।
বারলুসকোনি অনাস্থা ভোটে হেরে গেলে তিনি পদত্যাগ করতে বাধ্য হওয়াসহ আগাম নির্বাচনের পট প্রস্তুত হবে। বারলুসকোনি বলেন, আগাম কোনো সমাধান ছাড়া এমন সঙ্কট উস্কে দেওয়াটা পাগলামি।
বছরজুড়ে অন্তর্দলীয় কোন্দল, দুর্নীতি ও যৌন কেলেঙ্কারিতে বারলুসকোনির নেতৃত্বে বিশ্বাসযোগ্যতা ক্ষুন্ন হয়েছে। অতি স
bdnews24