২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খুলে দেওয়া হচ্ছে শারম আল শেখের সৈকতগুলো

হাঙরের আক্রমণের কারণে এক সপ্তাহ বন্ধ থাকার পর মিশরের পর্যটন অবকাশকেন্দ্র শারম আল শেখের সমুদ্র সৈকতগুলো আবার খুলে দেওয়া হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2010, 08:22 AM

Updated : 25 Aug 2022, 07:47 PM

ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাঙরের আক্রমণের কারণে এক সপ্তাহ বন্ধ থাকার পর মিশরের পর্যটন অবকাশকেন্দ্র শারম আল শেখের সমুদ্র সৈকতগুলো আবার খুলে দেওয়া হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন। তবে ভবিষ্যতে সৈকতে সাতারুদের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে কর্মকর্তারা জানান। বিবিসি জানায়, এক সপ্তাহ আগে হাঙরের ধারাবাহিক আক্রমণে এক জার্মান নারী নিহত ও চার পর্যটক আহত হয়। গত ৫ ডিসেম্বরের ওই প্রাণঘাতী হামলার পর শারম আল শেখের প্রধান প্রধান সৈকতগুলো সাতারু ও ডুবুরিদের জন্য বন্ধ ঘোষণা করা হয়। মিশরের সাউথ সিনাইয়ের গভর্নর মোহামেদ আবদেল ফাদিল শৌশা সাংবাদিকদের বলেন, "সাঁতারের সময় বিদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে হোটেল মালিকরা নতুন নিরাপত্তামূলক পদক্ষেপ নেওয়ার প্রতিশ্র"তি দেওয়ায় আমরা সৈকতগুলো আবার খোলার অনুমতি দিচ্ছি।" নিরাপত্তা নিশ্চিত করার জন্য উপকূল তদারকিতে পর্যবেক্ষণস্থল গঠন করা হবে এবং স্পিড বোটে সবসময় টহল দেওয়ার ব্যবস্থা করা হবে বলে তিনি জানান। সাতারুদেরও নির্দিষ্ট জলসীমার মধ্যে থাকতে হবে এবং হাঙরদের খাওয়ানো থেকে বিরত থাকতে হবে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/সিআর/১৪১৯ঘ.