২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্লোরিডার যাজকের ব্রিটেন সফরের পরিকল্পনা

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় কোরান পোড়ানোর হুমকি দিয়ে বিশ্বজুড়ে ক্ষোভ উস্কে দেওয়া যাজক টেরি জোনস ব্রিটেন সফরের পরিকল্পনা করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2010, 03:15 PM

Updated : 25 Aug 2022, 07:47 PM

লন্ডন, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় কোরান পোড়ানোর হুমকি দিয়ে বিশ্বজুড়ে ক্ষোভ উস্কে দেওয়া যাজক টেরি জোনস ব্রিটেন সফরের পরিকল্পনা করেছেন। কট্টর ডানপন্থি ইসলামবিরোধী একটি গ্র"পের আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দিতে তিনি ব্রিটেনে যাওয়ার এ পরিকল্পনা করেছেন। ওদিকে, মৌলবাদবিরোধী দলগুলো ব্রিটেনে টেরি জোনসের প্রবেশ ঠেকানোর আহ্বান জানিয়েছে সেদেশের সরকারকে। ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী তেরেসা মে বিষয়টি বিবেচনা করে দেখবেন বলে জানিয়েছেন। ফ্লোরিডার এই যাজক এ বছর কোরান পুড়িয়ে যুক্তরাষ্ট্রে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরে হামলার বর্ষপূর্তি উদযাপনের পরিকল্পনা ঘোষণা করে বিশ্বব্যাপী নিন্দা-সমালোচনার মুখে পড়েন। জোনস তার ওয়েবসাইটে জানিয়েছেন, লন্ডনের উত্তরে লুটন শহরে ফেব্র"য়ারি মাসে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তাকে আমন্ত্রণ জানিয়েছে ইংলিশ ডিফেন্স লীগ (ইডিএল) নামক একটি দল। ওয়েবসাইটে বলা হয়, ওই সমাবেশে টেরি জোনস ধ্বংসাত্মক ও অশুভ ইসলামিক তৎপরতার বিরুদ্ধে কথা বলবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১০৭ ঘ.