কাবুল, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে রোববার জঙ্গি হামলায় ন্যাটো নেতৃত্বাধীন আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা বাহিনীর (আইএসএএফ) ৬ বিদেশি সেনা নিহত হয়েছে।
আইএসএএফ একথা জানিয়েছে। এ ব্যাপারে আইএসএএফ বিস্তারিত কিছু জানায়নি।
২৯ নভেম্বর এক আফগান পুলিশের গুলিতে ৬ বিদেশি সেনা নিহত হওয়ার পর আফগানিস্তানে এটিই সবচেয়ে রক্তক্ষয়ী সেনা নিহতের ঘটনা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৪৬ ঘ.
bdnews24