২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে বোমা হামলায় নিহত ৭

ইরাকের পশ্চিমাঞ্চলীয় রামাদি শহরে রোববার আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্ততপক্ষে ৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে ২৫ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2010, 09:50 AM

Updated : 25 Aug 2022, 07:47 PM

বাগদাদ, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরাকের পশ্চিমাঞ্চলীয় রামাদি শহরে রোববার আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্ততপক্ষে ৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে ২৫ জন। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। আনবার প্রদেশের ডেপুটি গভর্নর একথা বলেছেন। আনবারের প্রাদেশিক সরকারের গভর্নরের কার্যালয়ের প্রবেশপথে এ বিস্ফোরণ ঘটে। পুলিশ এ হামলায় ১১ জন নিহত এবং ৬ পুলিশসহ ৪১ জন আহত হওয়ার কথা জানিয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক থাকায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। ইরাকে দীর্ঘ রাজনৈতিক অনিশ্চয়তার পর প্রধানমন্ত্রী নূরি আল মালিকি সরকার গঠনের চেষ্টা চালানোর সময় এ হামলার ঘটনা ঘটলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫২৪ ঘ.