লস অ্যাঞ্জেলস, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-যুক্তরাষ্ট্রের প্রবীণ সাংবাদিক বারবারা ওয়াল্টার্সের চোখে আফগানিস্তানে মার্কিন ও ন্যাটো বাহিনীর শীর্ষ কমান্ডার জেনারেল ডেভিড পেত্রাউস ২০১০ সালের সবচেয়ে আকর্ষণীয় ব্যক্তি বিবেচিত হয়েছেন।
বৃহস্পতিবার এবিসি টেলিভিশনের এক অনুষ্ঠানে প্রবীণ সাংবাদিক বারবারা ওয়াল্টার্স তার চোখে এ বছরের সেরা দশ আকর্ষণীয় ব্যক্তিত্বের তালিকায় শীর্ষ স্থানে পেত্রাউসের নাম ঘোষণা করেন।
ওয়াল্টার্স বলেন, "পেত্রাউস একজন সত্যিকার আমেরিকান বীর।"
৫৮ বছর বয়সী পেত্রাউসকে গত জুনে আফগানিস্তানে মার্কিন ও ন্যাটো বাহিনীর শীর্ষ কমান্ডার হিসেবে নিয়োগ দেওয়া হয়।
এর আগে তিনি আফগানিস্তান, ইরাক, পাকিস্তান ও ইয়েমেনে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ডের তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করেন।
২০০৭ সালে ইরাকে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়া সা
bdnews24