পোর্ট-অব-প্রিন্স, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- হাইতি সরকারকে সরাসরি অনুদান দেওয়া বন্ধের পাশাপাশি দেশটির শীর্ষ কর্মকর্তাদের যুক্তরাষ্ট্রের ভিসা না দেওয়ার জন্য প্রেসিডেন্ট বারাক ওবামা'র প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন এক প্রভাবশালী মার্কিন সিনেটর।
বিতর্কিত জাতীয় নির্বাচন থেকে একটি স্বচ্ছ ও গণতান্ত্রিক সমাধান বের করার আগ পর্যন্ত এ নীতি অবলম্বন করার আহ্বান জানান তিনি।
গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল পুনর্মূল্যায়নের জন্য হাইতির বিদায়ী প্রেসিডেন্ট রেনে প্রিভালের সরকার ও নির্বাচনী কর্তৃপক্ষের ওপর আন্তর্জাতিক চাপ বাড়াতে এ পদক্ষেপের কথা বলেন ডেমোক্র্যাটিক সিনেটর প্যাট্রিক লিহি।
এক বিবৃতিতে লিহি বলেন, "হাইতির ক্ষমতাশালীরা জনগণের আকাক্সক্ষাকে পদদলিত করছে।"
লিহি বলেন "স্বাধীনভাবে ও স্বচ্ছতার সঙ্গে হাইতির জনগণকে তাদের নেতা বাছাইয়ের অধিকার দিতে হবে। আর সে অধিকার রক্ষার সমর্থনে যুক্তরাষ্ট্রের অবশ্যই কাজ করা উচিত।"
তিনি আরো বলেন, "কেন্দ্রীয় সরকারকে দেওয়া সরাসরি অর্থ সহায়তা বন্ধ করে এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের ভিসা না দিয়ে যুক্তরাষ্ট্র এ বার্তা পাঠাতে পারে।"
হাইতির প্রাদেশিক নির্বাচনী পরিষদ মঙ্গলবার নির্বাচনের প্রাথমিক ফলাফল ঘোষণা করে। এতে বিদায়ী প্রেসিডেন্ট প্রিভালের
bdnews24