২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ১৫

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে রাস্তার পাশে পেতে রাখা বোমার বিস্ফোরণে অন্ততপক্ষে ১৫ জন নিহত হয়েছে। শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটেছে বলে প্রাদেশিক কর্মকর্তারা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2010, 08:23 AM

Updated : 25 Aug 2022, 07:47 PM

ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে রাস্তার পাশে পেতে রাখা বোমার বিস্ফোরণে অন্ততপক্ষে ১৫ জন নিহত হয়েছে। শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটেছে বলে প্রাদেশিক কর্মকর্তারা জানিয়েছেন। হেলমান্দের গভর্নর কার্যালয়ের কর্মকর্তারা জানান, খান নেশিন গ্রামে সাধারণ মানুষদের বহনকারী একটি পিকআপ ট্রাক এই বোমা বিস্ফোরণের শিকার হয় বলে। গভর্নরের মুখপাত্র দাউদ আহমাদি বলেন, গ্রামবাসীদের নিয়ে ট্রাকটি নিকটস্থ বাজারে যাচ্ছিল। রাস্তায় পুঁতে রাখা বোমার ওপর ট্রাকটি উঠে গেলে তা বিস্ফোরিত হয়। বিবিসিসূত্রে জানা গেছে, আরোহীরা সবাই পুরুষ। বোমা পুঁতে রাখার জন্য ওই মুখপাত্র তালেবান জঙ্গিদের দায়ী করেন। এ অঞ্চলে মার্কিন টহল সেনাদের উদ্দেশ্যেই বোমা পেতে রাখা হয়েছিল বলে ধারণা করা হয়। হেলমান্দ আফগানিস্তানের সবচেয়ে ভয়াবহ সংঘর্ষপ্রবণ অঞ্চল। এখানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য ন্যাটো বাহিনী তালেবান বিদ্রোহীদের সঙ্গে লড়াই চালাচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪১৮ঘ.