২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিখ্যাত জ্যাজ সঙ্গীতশিল্পী জেমস মুডি আর নেই

জ্যাজ সঙ্গীতের বিখ্যাত স্যাক্সোফোনবাদক জেমস মুডি মারা গেছেন। 'মুডিস মুড ফর লাভ' খ্যাত এই শিল্পী ১০ মাস ধরে গ্ল্যান্ড ক্যান্সারে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৮৫ বছর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2010, 06:38 AM

Updated : 25 Aug 2022, 07:47 PM

লস এঞ্জেলেস, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জ্যাজ সঙ্গীতের বিখ্যাত স্যাক্সোফোনবাদক জেমস মুডি মারা গেছেন। 'মুডিস মুড ফর লাভ' খ্যাত এই শিল্পী ১০ মাস ধরে গ্ল্যান্ড ক্যান্সারে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৮৫ বছর। মুডির স্ত্রী লিন্ডা মুডি বৃহস্পতিবার ওয়েবসাইটে দেওয়া একটি পোস্টে এ খবর জানান। পোস্টে লিন্ডা মন্তব্য করেন, "এমন অসাধারণ একজন মানুষের স্ত্রী হিসেবে ২২ বছর কাটাতে পেরে আমি সত্যিই কৃতজ্ঞ বোধ করছি। এই চমৎকার, উদার ও সহৃদয়বান মানুষটির কাছে আমি অনেক কিছু শিখেছি।" জর্জিয়ায় জন্মগ্রহণকারী জেমস মুডি কালক্রমে যুক্তরাষ্ট্রের অন্যতম মহান জ্যাজ শিল্পীতে পরিণত হন। যুক্তরাষ্ট্রের সঙ্গীতাঙ্গনের সর্বোচ্চ সম্মান গ্র্যামি অ্যাওয়ার্ডের জন্য চারবার মনোনীত হয়েছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ শেষে ১৯৪০'র দশকের শেষদিকে জ্যাজ সঙ্গীত শিল্পী হিসেবে যাত্রা শুরু করে ২০০০'র দশক পর্যন্ত তা চালিয়ে গেছেন। ২০০৭ সালে ওয়াশিংটনের দ্য কেনেডি সেন্টার মুডিকে 'জ্যাজ সঙ্গীতের জীবন্ত কিংবদন্তী' পদকে ভূষিত করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২৩৫ঘ.