২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চার্লসের গাড়িতে হামলা, নিরাপত্তায় ফাঁক খতিয়ে দেখবে ব্রিটেন

ব্রিটেনের প্রিন্স চার্লস ও তার স্ত্রী ক্যামিলার গাড়ি বিক্ষুব্ধ শিক্ষার্থীদের হামলার শিকার হওয়ার পর নিরাপত্তায় ত্র"টি তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছে ব্রিটিশ পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2010, 03:47 PM

Updated : 25 Aug 2022, 07:46 PM

লন্ডন, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ব্রিটেনের প্রিন্স চার্লস ও তার স্ত্রী ক্যামিলার গাড়ি বিক্ষুব্ধ শিক্ষার্থীদের হামলার শিকার হওয়ার পর নিরাপত্তায় ত্র"টি তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছে ব্রিটিশ পুলিশ। বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি বাড়ানোর বিরুদ্ধে বিক্ষোভকারী শিক্ষার্থীদের রোষের মুখে পড়েন চার্লস ও তার স্ত্রী। বৃহস্পতিবার লন্ডনের একটি থিয়েটারে যাওয়ার পথে তাদের বহনকারী গাড়িটি হামলার শিকার হয় বলে জানান চার্লসের মুখপাত্র। হামলায় গাড়ির জানালা ভেঙে গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগ দেখা দেওয়ার পাশাপাশি পুলিশের পরিস্থিতি সামাল দেওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। এ প্রশ্নের মুখে রাজকীয় নিরাপত্তায় ফাঁক বা ত্র"টি-বিচ্যুতি খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন তার ডাউনিং স্ট্রীটের বাসভবনে বলেন, "লন্ডনের রাস্তায় কি ঘটেছে তা আমরা তদন্ত করে দেখবো। আর চার্লসের ক্ষেত্রে কি ঘটেছে তাও বিশেষভাবে খতিয়ে দেখবেন লন্ডনের পুলিশ প্রধান পল স্টিফেনসন।" তিনি আরো বলেন, "আমাদের এ থেকে শিক্ষা নেওয়া উচিত। এটি খুবই দুঃখজনক ঘটনা।" লন্ডনের পুলিশ সুপারিনটেনডেন্ট জুলিয়া পেনড্রি জানান, লন্ডনের কেন্দ্রস্থলে ব্যস্ততম অক্সফোর্ড অঞ্চলে চার্লসের গাড়িটি হামলার শিকার হয়। এর আগে পার্লামেন্টে বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি বাড়ানোর বিরুদ্ধে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। পার্লামেন্টের সামনে এ বিক্ষোভ চলাকালে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষও হয়েছে। টিউশন ফি প্রায় তিনগুণ বাড়ানোর সরকারি পরিকল্পনার বিরুদ্ধে ২৪ নভেম্বর লন্ডনের কেন্দ্রস্থলে সহিংস বিক্ষোভ করে হাজার হাজার শিক্ষার্থী। ওই ঘটনার কিছুদিন পরই বৃহস্পতিবার আবারও বিক্ষোভে উত্তাল হয়ে লন্ডন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/এলকিউ/২১৩৯ঘ.