জাতিসংঘ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ রয়টার্স) --- এ বছর নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন সমাজতান্ত্রিক রাষ্ট্র চীনের লিউ জিয়াবো। শুক্রবার অসলোতে অনুষ্ঠিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে লিউ উপস্থিত হতে পারবেন না। কারণ তিনি আছেন জেলে।
পঁয়ত্রিশ বছর আগে ১৯৭৫ সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন প্রাক্তন সমাজতান্ত্রিক রাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের প্রবল শান্তিবাদীতে পরিণত হওয়া পদার্থবিজ্ঞানী আন্দ্রে শাখারভ। শাখারভ লিউ-এর মত অভাগা নন, তাকে জেলে থাকতে হয়নি।
কিন্তু জেলে না থাকলেও শাখারভেরও সুযোগ হয়নি অনুষ্ঠানে উপস্থিত হয়ে পুরস্কার গ্রহণ করার। কারণ রাষ্ট্র তাকে অন্তরীণ না করলেও রাষ্ট্রের বাইরে যাওয়ার অনুমতি দেয়নি।
১৯৫০ সালে সোভিয়েত হাইড্রোজেন বোমা উদ্ভাবনে গুরুত্বপূর্ণ এক ভূমিকা পালন করেন আন্দ্রে শাখারভ। তাকে সোভিয়েত হাইড্রোেেজন বোমার জনক বলে ধরা হয়।
কিন্তু পচাঁত্তরের অনেক আগেই থেকেই তিনি সামরিক কর্মসূচির সাথে সম্পর্কহীন ছিলেন এবং এতদিনে নিজের সরব গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গির কারণে কর্তৃপক্ষের শত্র"তে পরিণত হয়েছিলেন।
নোবেল পুরস্কারের ঘোষণাপত্রে শাখারভকে 'মানবজাতির বিবেক' বলে অভিনন্দিত করা হয়েছিল। কিন্তু সোভিয়েত কর্তৃপক্ষ ক্রেমলিন তাকে পুরস্কার দেওয়ার সিদ্ধান্তে ক্রুদ্ধ প্রতিক্রিয়া প্রকাশ করে।
যেমন এ বছরের পুরস্কার ঘোষণার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেছে চীন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/এলকিউ/১৫৫৭ ঘ.
bdnews24