২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরো সাইবার হামলার হুমকি অ্যাস্যাঞ্জ সমর্থকদের

আরো সাইবার হামলা চালানোর অঙ্গীকার করেছে উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাস্যাঞ্জের সমর্থকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2010, 01:01 PM

Updated : 25 Aug 2022, 07:46 PM

লন্ডন, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- আরো সাইবার হামলা চালানোর অঙ্গীকার করেছে উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাস্যাঞ্জের সমর্থকরা। উইকিলিকস বন্ধের চেষ্টা এবং অ্যাস্যাঞ্জকে গ্রেপ্তারের প্রতিবাদে ইতোমধ্যেই সুইডিশ কৌঁসুলি ও মাস্টারকার্ড ফার্মের বিভিন্ন ওয়েবসাইটে সাইবার হামলা চালানোর পর সমর্থকরা বৃহস্পতিবার ইন্টারনেটের স্বাধীনতা রক্ষায় নতুন করে এ লড়াই চালিয়ে যাওয়ার শপথ নিয়েছে। সুইডিশ পত্রিকা আফটোনব্লাডেট বলেছে, বুধবার সাইবার হামলার কারণে সুইডিশ সরকারের ওয়েবসাইট কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়। ক্রেডিট কার্ড ইস্যুকারী প্রতিষ্ঠান মাস্টারকার্ডের কর্পোরেট ওয়েবসাইটেও বুধবার চড়াও হয় অ্যাস্যাঞ্জের সমর্থকরা। টুইটারে এক বার্তায় কোনোরকম সেন্সরশিপ ও গোপনীয়তাবিরোধী একটি দল জানায়, "ডবি