২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চিলির কারাগারে অগ্নিকাণ্ডে নিহত ৮১

চিলির রাজধানী সান্তিয়াগোর সান মিগুয়েল কারাগারে বুধবার সকালে অগ্নিকাণ্ডে অন্তত ৮১ বন্দি নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2010, 12:40 PM

Updated : 25 Aug 2022, 07:46 PM

সান্তিয়াগো, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চিলির রাজধানী সান্তিয়াগোর সান মিগুয়েল কারাগারে বুধবার সকালে অগ্নিকাণ্ডে অন্তত ৮১ বন্দি নিহত হয়েছে। আহত হয়েছে এক অগ্নিনির্বাপণ কর্মীসহ আরো অনেকে। কারা কর্মকর্তারা একথা জানিয়েছেন। চিলির ইতিহাসে এটিই সবচেয়ে বড় কারা দুর্ঘটনা। কি কারণে অগ্নিকাণ্ড ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে বিবিসি অনিশ্চিত কয়েকটি প্রতিবেদন উল্লেখ করে জানিয়েছে, কয়েদিদের প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যকার লড়াই থেকেই আগুনের সূত্রপাত। ক্ষুব্ধ কয়েদিরা মাদুর জ্বালিয়ে দিলে কারাভবনে আগুন ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে অন্তত ১৯ জন আহত হওয়ার কথা জানানো হয়েছে বিভিন্ন টেলিভিশন প্রতিবেদনে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। এ মুহূর্তে নিহত ৮১ জন বন্দির পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন রাষ্ট্রীয় কারা ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র। চিলির টেলিভিশনে স