ওয়াশিংটন, ডিসেম্বর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) --- যে দুই সুইডিশ নারী উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের বিরুদ্ধে যৌন অসদাচরণের অভিযোগ এনেছে তারা প্রথমে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে চায়নি।
তারা শুধু অ্যাস্যাঞ্জকে খুঁজে বের করে তাকে যৌনবাহিত রোগের পরীক্ষা করাতে রাজি করতে চেয়েছিলেন।
অ্যাস্যাঞ্জ সুইডেন থাকাকালে যারা তার ঘনিষ্ঠ সংস্পর্শে ছিলেন তারাই একথা জানিয়েছেন।
গত আগস্টে দুই নারী একসঙ্গে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।
এর আগে তারা অ্যাসাঞ্জকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন।
মহিলা দুজন অ্যাসাঞ্জের সাথে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন। কারণ, অ্যাসাঞ্জ তার সেল ফোন বন্ধ রেখেছিলেন।
অ্যাসাঞ্জের ফোন বন্ধ রাখার কারণ ছিল শত্র"দের ব্যাপারে সতর্কতা।
সেলফোন খোলা থাকলে শত্র"রা তার অবস্থান জেনে যেতে পারে বলে শংকিত ছিলেন অ্যাসাঞ্জ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬৫২ ঘ.
bdnews24