২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের বারানসিতে বিস্ফোরণ, আহত ২০

ভারতের বারানসিতে একটি মন্দিরের বাইরে মঙ্গলবার ভয়াবহ বিস্ফোরণে হিন্দু পূণ্যার্থীসহ ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে বিদেশি নাগরিকও রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2010, 02:24 PM

Updated : 25 Aug 2022, 07:45 PM

ভারত, ডিসেম্বর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবিসি/রয়টার্স)--- ভারতের বারানসিতে একটি মন্দিরের বাইরে মঙ্গলবার ভয়াবহ বিস্ফোরণে হিন্দু পূণ্যার্থীসহ ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে বিদেশি নাগরিকও রয়েছে। একজন পুলিশ কর্মকর্তা প্রাথমিক খবরে একজন নিহত হওয়ার কথা জানালেও পরে সরকারি কর্মকর্তারা বিদেশি নাগরিকসহ ২০ জন আহত হওয়ার কথা জানান। ওদিকে, বিবিসি বিস্ফোরণে এক বছরের একটি শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে। পুলিশ কর্মকর্তা বীর্য লালের উদ্ধৃতি দিয়ে বিবিসি জানায়, দুধের কৌটায় লুকানো বোমার বিস্ফোরণ ঘটেছে। তিনি এ বিস্ফোরণকে সন্ত্রাসী হামলা বলেই মনে করছেন। গঙ্গা নদীর শীতলা ঘাটে বিশ্বনাথ মন্দিরের কাছে সন্ধ্যার আরতি চলাকালে এ বোমা বিস্ফোরণ ঘটে। এ সময় সেখানে বহু পূণ্যার্থী ও বিদেশি পর্যটক উপস্থিত ছিলো। তিনটি টেলিভিশন রিপোর্টে কয়েকজন বিদেশি পর্যটকসহ ২০ জন আহত হওয়ার কথা বলা হয়েছে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা জি কে পিল্লাই জানান, বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে লোকজনের হুড়োহুড়িতে পদপিষ্ঠ হওয়ার ঘটনাও ঘটে। এতেই ১৫ থেকে ২০ জন আহত হয়। আহতদের সবাইকে হাসপাতালে নেওয়া হয়েছে। ১৯৯২ সালে অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের বর্ষপূর্তির পরদিন এ হামলা হলো। এ ঘটনার পর উত্তর প্রদেশে হাই এলার্ট জারি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম/এলকিউ/২০৪৭ ঘ.