২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কলম্বিয়ায় ভূমিধসে ১৪৫ জনের মৃত্যুর আশঙ্কা

কলম্বিয়ার উত্তরপশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট ভূমিধসে রোববার মাটিচাপা পড়ে ১৪৫ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2010, 03:51 PM

Updated : 25 Aug 2022, 07:45 PM

বোগোটা, ডিসেম্বর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোরডটকম/ রয়টার্স)-- কলম্বিয়ার উত্তরপশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট ভূমিধসে রোববার মাটিচাপা পড়ে ১৪৫ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে ১২ টি মৃতদেহ। কর্মকর্তারা সোমবার একথা জানিয়েছেন। কলম্বিয়ার এন্টিওকুইয়া প্রদেশের রাজধানী মেডিলিন শহরের কাছে এ ভূমিধস ঘটে। এতে ৫০টিরও বেশি বাড়ি মাটিচাপা পড়েছে। প্রদেশটির গভর্নর লুইস আলফ্রেডো রামোস 'বেলো'য় সাংবাদিকদের বলেন, "১৪৫ জন নিখোঁজ রয়েছে। এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে ১২ টি মৃতদেহ।" 'লা নিনার' প্রভাবে কলম্বিয়া এ বছর দূর্যোগের মধ্য দিয়ে যাচ্ছে। বৃষ্টি ও বন্যার কারণে এ পর্যন্ত প্রায় ১৭০ জন নিহত ও প্রায় ১৫ লক্ষ মানুষ দূর্যোগাবস্থার মধ্যে আছে। এর অধিকাংশই সা