তেহরান, ডিসেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)--- ইরান প্রথমবারের মতো দেশে অশোধিত ইউরেনিয়াম বা 'ইয়েলোকেক' উৎপাদন করেছে। আর তা সমৃদ্ধকরণের জন্য পরমাণু স্থাপনায় সরবরাহ করা হয়েছে বলেও জানিয়েছে।
ইরান নিজস্ব ইউরেনিয়াম প্রক্রিয়াজাত করবে বলে এক বিবৃতিতে জানান দেশটির প্রধান পরমাণু আলোচক আলী আকবর সালেহি।
তিনি বলেন, ইরানি বিশেষজ্ঞরা ইসফাহান কনভারশন প্ল্যান্টে এই অশোধিত ইউরেনিয়াম প্রক্রিয়াজাত করবেন।
বান্দার আব্বাস নগরী থেকে প্রথম দফা ইয়েলোকেক ইতোমধ্যেই ইসফাহান প্ল্যান্টে পৌঁছেছে বলে জাানান সালেহি।
ছয়বিশ্ব শক্তির সঙ্গে আলোচনায় বসার আগ মুহূর্তে ইরান পরমাণু কর্মসূচিতে তাদের এই নতুন অগ্রগতির কথা জানালো।
ইরানের এ পদক্ষেপে জেনেভায় ৬-৭ ডিসেম্বরে পরমাণু আলোচনার আগে পরমাণু কর্মসূচি থেকে তেহরানের পিছু না হটার অটল মনোভাবই প্রকাশ পেয়েছে।
ইরান বরাবরই তাদের পরমাণু কর্মসূচি বিদ্যুৎ উৎপাদনের মতো শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে বলে দাবি করে আসলেও পশ্চিমাদের ধারণা, তলে তলে পরমাণু বোমা বানানোই এ কর্মসূচির উদ্দেশ্য।
সেকারণে ইরানকে এ কর্মসূচি থেকে বিরত রাখার চেষ্টা করে আসছে বিশ্ব স
bdnews24