বেইজিং, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি ইন্টারনেট ক্যাফেতে বিস্ফোরণে ছয়জন মারা গেছে। আহত হয়েছে আরো ৩৭ জন।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, গুইঝউ প্রদেশের কেইলি শহরের একটি সেতুর নিচে অবস্থিত ওই ক্যাফেতে শনিবরা রাতে বিস্ফোরণ হয়। এতে ক্যাফেটি পুরোপুরি ধ্বংস হয়েছে।
বিস্ফোরণের কারণ জানতে বিশেষজ্ঞরা কাজ করছেন বলেও জানায় সিনহুয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/১৩৫৮ ঘ.
bdnews24