২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুম্বাই হামলায় জড়িত অভিযোগে স্পেনে গ্রেপ্তার ৮

২০০৮ সালে ভারতের মুম্বাই হামলায় জড়িত থাকার অভিযোগে স্পেনের বার্সেলোনায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2010, 09:22 AM

Updated : 25 Aug 2022, 07:43 PM

মাদ্রিদ, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ২০০৮ সালে ভারতের মুম্বাই হামলায় জড়িত থাকার অভিযোগে স্পেনের বার্সেলোনায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পাকিস্তানের একটি মৌলবাদী গোষ্ঠীর সঙ্গে যোগসাজশ থাকা এবং মুম্বাই হামলা চালানো জঙ্গি গোষ্ঠীকে সহযোগিতা করার অভিযোগ রয়েছে বলে বুধবার বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। সংবাদমাধ্যমসূত্রে জানা যায়, সাতজন পাকিস্তানিকে মঙ্গলবার গ্রেপ্তার করা হয়েছে। অপর একজন উত্তর আফ্রিকানকে বুধবার সকালে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া আটজনই একটি সংঘবদ্ধ চক্রের সঙ্গে জড়িত। এদের বিরুদ্ধে পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই তৈয়বাকে অর্থ ও ভুয়া পরিচয়পত্র তৈরির তথ্য সরবরাহের অভিযোগ আনা হয়। ২০০৮ সালের নভেম্বরে ভারতের মুম্বাই হামলায় এ জঙ্গি গোষ্ঠীকেই দায়ী করা হয়। ওই হামলায় ১৬৬ জন নিহত হন। তবে তাৎক্ষণিকভাবে এ খবর নিশ্চিত করার জন্য স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৫১৭ঘ.