২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন অস্ত্র প্রতিযোগিতা দেখা দিতে পারে: মেদভেদেভ

যৌথ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা নিয়ে ন্যাটোর সঙ্গে রাশিয়ার বোঝাপড়া না হলে আগামী দশকের মধ্যেই নতুন অস্ত্র প্রতিযোগিতা শুরু হয়ে যেতে পারে। রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ মঙ্গলবার এ হুঁশিয়ারি দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2010, 02:29 PM

Updated : 25 Aug 2022, 07:43 PM

মস্কো, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যৌথ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা নিয়ে ন্যাটোর সঙ্গে রাশিয়ার বোঝাপড়া না হলে আগামী দশকের মধ্যেই নতুন অস্ত্র প্রতিযোগিতা শুরু হয়ে যেতে পারে। রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ মঙ্গলবার এ হুঁশিয়ারি দিয়েছেন। বার্ষিক 'স্টেট অব দ্য ইউনিয়ন' ভাষণে মেদভেদেভ বলেন, ন্যাটো-রাশিয়া সম্মেলনে তিনি যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা করতে রাজি হয়েছেন। এতে করে