ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উইকিলিক্সের নথি প্রকাশের পর বিভিন্ন দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন হিলারি ক্লিনটন ও জর্জ ডব্লিউ বুশ।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি মনে করেন বিভিন্ন দেশের সঙ্গে দেশটির একযোগে কাজ করার প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করেছে উইকিলিক্সের এবারের প্রকাশিত নথিগুলি।
সিএনএন জানায়, এ নথি প্রকাশ "মানুষের জীবনকে ঝুঁকিতে ফেলেছে এবং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তায় ঝুঁকি সৃষ্টি করেছে" মনে করেন হিলারি।
রোববার বিভিন্ন দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিনিময় করা আড়াই লাখের বেশি গোপন নথি প্রকাশ করে উইকিলিক্স।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বলেন, "এ নথি প্রকাশ কেবল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির ওপর হামলা নয়, তা আন্তর্জাতিক স
bdnews24