২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উইকিলিক্সের নথি: এবারের আলোচিত ৫ বিষয়

বিভিন্ন দেশে দূতাবাসের সঙ্গে ওয়াশিংটনের বিনিময় করা আড়াই লাখের বেশি গোপন নথি উইকিলিক্স প্রকাশ করায় বিশ্বব্যাপী আলোচনার ঝড় উঠেছে। নথিগুলোর ভিত্তিতে এখনকার আলোচিত পাঁচটি বিষয় নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2010, 12:44 PM

Updated : 25 Aug 2022, 07:42 PM

ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন দেশে দূতাবাসের সঙ্গে ওয়াশিংটনের বিনিময় করা আড়াই লাখের বেশি গোপন নথি উইকিলিক্স প্রকাশ করায় বিশ্বব্যাপী আলোচনার ঝড় উঠেছে। নথিগুলোর ভিত্তিতে এখনকার আলোচিত পাঁচটি বিষয় নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি। ২ লাখ ৫১ হাজার দুশ ৮৭টি গোপন নথির মধ্যে সোমবার পর্যন্ত মাত্র দুশ ২০টি নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে উইকিলিক্স। তবে নিউ ইয়র্ক টাইমস ও গার্ডিয়ান পত্রিকাসহ পাঁচটি সংবাদ সংস্থার কাছে সব নথি সরবরাহ করেছে উইকিলিক্স। চলতি বছরই ইরাক ও আফগান যুদ্ধ নিয়ে পেন্টাগনের গোপন নথি প্রকাশ করে বিশ্ববাসীকে যুক্তরাষ্ট্রের অবিশ্বাস্য ও নিষ্ঠুর অনেক কাহিনী জানায় উইকিলিক্স। বিবিসি'র দৃষ্টিতে এবারের আলোচিত বিষয়গুলো: ইরান আক্রমণ সন্দেহজনক ইরানের পরমাণু অস্ত্র কর্মসূচি শেষ করতে দেশটির ওপর হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্রের প্রতি বেশ কয়েকজন আরব নেতার আহ্বানের কথা বলা হয়েছে মার্কিন কর্মকর্তাদের বার্তায়। ওয়াশিংটনে সৌদি আরবের রাষ্ট্রদূত আদেল আল-জুবায়ের বাদশাহ'র প্রতিনিধি হিসেবে ইরানের ওপর হামলা চালাতে যুক্তরাষ্ট্রের প্রতি বার বার অনুরোধ জানান। ২০০৮ সালে মার্কিন জেনারেল ডেভিড পেত্রাউসের সঙ্গে বৈঠকে জুবায়ের জানান, যুক্তরাষ্ট্রের কাছে বাদশাহ চান, "সাপের মাথা কেটে ফেলুন।" যে কোনো উপায়ে ইরানকে থামানোর জন্য বাহরাইনের বাদশা হামাদ বিন ইসা আল-খলিফা যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান বলে খবর রয়েছে। ওদিকে, আবু দুবাইয়ের যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ যুক্তরাষ্ট্রকে বলেছেন, তিনি মনে করেন ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ "আমাদের যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছেন।" জাতিসংঘে গোয়েন্দাগিরি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের নামে কূটনীতিকদের কাছে পাঠানো বার্তায় জাতিসংঘের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের জীবন বৃত্তান্ত ও চোখের মণির স্ক্যান, ডিএনএ নমুনা এবং আঙুলের ছাপসহ তাদের সনাক্তকরণে জৈব পরিচিতি সংগ্রহ করার নির্দেশ দেওয়া হয়। কর্মকর্তাদের ক্রেডিট কার্ডের বিস্তারিত, ইমেইল অ্যাকাউন্ট ও পাসওয়ার্ড, কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহারের তথ্য ও দাপ্তরিক যোগাযোগের তথ্য সংগ্রহ করতেও নির্দেশ দেওয়া হয় কূটনীতিকদের। বিভিন্ন দেশে মার্কিন দূতাবাসে হিলারি ক্লিনটন ও তার পূর্বসূরি কন্ডোলিৎসা রাইসের নামে পাঠানো এ ধরনের নির্দেশনামূলক অন্তত নয়টি বার্তা প্রকাশ করেছে উইকিলিক্স। পাকিস্তান নিয়ে উদ্বেগ নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের তেজস্ক্রিয় পদার্থ নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের বার্তাও প্রকাশ করেছে উইকিলিক্স। এসব পদার্থ সন্ত্রাসী হামলায় ব্যবহৃত হতে পারে বলে ভয় যুক্তরাষ্ট্রের। পাকিস্তানের গবেষণামূলক পরমাণু চুল্লি থেকে উচ্চমাত্রার ইউরেনিয়াম অন্যত্র সরাতে ২০০৭ সাল থেকে চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। ২০০৯ সালে এক বার্তায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত অ্যানে ডব্লিউ প্যাটারসন বলেন, যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞদের সফরের প্রস্তাব প্রত্যাখান করেছে পাকিস্তান। পাকিস্তানের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে তিনি জানান, পরমাণু জ্বালানি অন্যত্র সরিয়ে নিতে গেলে পাকিস্তানিরা ভাবতে পারে যে যুক্তরাষ্ট্র তাদের পরমাণু অস্ত্র নিয়ে যাচ্ছে। চীনের হ্যাকিং নাগরিকদের ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে গোয়েন্দাবৃত্তির জন্য চীন সরকারের বড় ধরনের হ্যাকিং নিয়েও বার্তা চালাচালি হয়েছে চীনা যুক্তকরাষ্ট্রের রাষ্ট্রদূত ও ওয়াশিংটনের মধ্যে। রাষ্ট্রদূতের পাঠানো বার্তায় বলা হয়, এ কাজে ২০০২ সাল থেকে হ্যাকারদের একটি দল ও বেসরকারি নিরাপত্তা বিশেষজ্ঞদের নিয়োগ করেছে চীন। ব্যবসা প্রতিষ্ঠানের কম্পিউটার, যুক্তরাষ্ট্র সরকার ও তার পশ্চিমা মিত্রদের এবং দালাই লামার তথ্য সংগ্রহে চীনের এই হ্যাকিং। গত জানুয়ারিতে চীনে গুগলের কম্পিউটার ব্যবস্থায় হ্যাকিংয়ের ক্ষেত্রেও চীন সরকারের হাত রয়েছে