পোর্ট-অ-প্রিন্স, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কলেরা মহামারিতে বিপর্যস্ত দেশ হাইতিতে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনে ভোটগ্রহণ চলছে।
জানুয়ারির ভয়াবহ ভূমিকম্পে ক্ষতবিক্ষত হাইতির পুনর্গঠনের জন্য নতুন নেতা নির্বাচনে ভোট দিচ্ছে দেশটির জনগণ।
নতুন প্রেসিডেন্ট, পার্লামেন্ট ও সিনেটের এক তৃতীয়াংশ প্রতিনিধি নির্বাচনে ভোট অনুষ্ঠিত হচ্ছে। এই সাধারণ নির্বাচনে ভোটার সংখ্য ৪৭ লাখ। প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৮ জন প্রার্থী।
নতুন নেতৃত্ব দেশটিতে স্থিতিশীলতা ও কয়েক শ' বিলিয়ন ডলারের পুনর্গঠনমূলক কাজে স্বচ্ছতা আনতে পারবে বলে আশা করছে আন্তর্জাতিক স
bdnews24