২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের কালো তালিকাভুক্ত পাকিস্তানি দাতব্য সংস্থা

জঙ্গিদের সঙ্গে যোগসাজসের অভিযোগে পাকিস্তানি দাতব্য সংস্থা ফালাহ-ই-ইনসানিয়াত ফাউন্ডেশন (এফইএফ) এর নাম সন্ত্রাসের কালো তালিকায় যোগ করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2010, 12:14 PM

Updated : 25 Aug 2022, 07:40 PM

ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---জঙ্গিদের সঙ্গে যোগসাজসের অভিযোগে পাকিস্তানি দাতব্য সংস্থা ফালাহ-ই-ইনসানিয়াত ফাউন্ডেশন (এফইএফ) এর নাম সন্ত্রাসের কালো তালিকায় যোগ করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, বিদেশি সন্ত্রাসী সংগঠনের কালো তালিকায় এফইএফ'র নাম যোগ করা হয়েছে। পাকিস্তানে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি দল লস্কর-ই-তৈয়বার (এলইটি) সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে এ সংস্থাকে কালো তালিকাভুক্ত করা হয়েছে জানিয়ে ওই কর্মকর্তা বলেন, এলইটি'র সঙ্গে কোনো ধরনের সম্পর্ক যুক্তরাষ্ট্র সহ্য করবে না- এ বিষয়টি এ পদক্ষেপের মাধ্যমে স্পষ্ট হয়েছে। এফইএফ'র পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গত বছর প্রাকৃতিক দুর্যোগের সময় দুর্গতদের সহায়তার মধ্য দিয়ে প্রকাশ্যে আসে এফইএফ। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সন্ত্রাস মোকাবেলা বিষয়ক সহ সমন্বয়ক ড্যানিয়েল বেঞ্জামিন এক বিবৃতিতে বলেছেন, "এলইটি নিরাপত্তা সংস্থার চোখ এড়াতে এফইএফ'র নামে কাজ করার কৌশল নিয়েছিলো। এ পদক্ষেপের মাধ্যমে তাদের সে কৌশল ব্যর্থ হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৮০২ঘ.