পাটনা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নীতীশ কুমার আবারো বিপুল ভোটে বিহারের মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন। এ জয়কে উন্নয়নের পক্ষে জনগণের রায় বলে অভিহিত করেছেন নীতীশ।
বিহার ভারতের অন্যতম দারিদ্রপিড়ীত রাজ্য যেখানে তিনি উন্নয়নের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
ক্ষমতাসীন কংগ্রেস পার্টি যখন দুর্নীতির অভিযোগে জর্জরিত ঠিক তখনই বিরোধীদল ভারতীয় জনতা পার্টির অংশ জনতা দলে'র (সমম্বিত) মনোনীত প্রার্থী হিসেবে নীতীশ নির্বাচিত হলেন। তার এ জয় কংগ্রেসের জন্য আরেকটি ধাক্কা।
বিহার বিধানসভার মোট আসন ২৪৩ টি। এর মধ্যে ২০৪ টি আসনে জয়ী হয়েছে নীতিশ কুমারের নেতৃত্বাধীন জনতা দল। আর ভরাডুবি হয়েছে আরজেডি দল ও কংগ্রেসের।
২১ অক্টোবর থেকে শুরু করে ২০ নভেম্বর পর্যন্ত মোট মোট ছয় দফায় বিহারে ভোট অনুষ্ঠিত হয়েছে। ২৬ নভেম্বর নতুন মন্ত্রীসভা শপথ নেওয়ার সম্ভাবনা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১১৯ গ.
bdnews24