২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরোপের আকাশে আফগান বিমান নিষিদ্ধ

টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইউরোপের আকাশপথে সব আফগান বিমান নিষিদ্ধ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2010, 04:10 PM

Updated : 25 Aug 2022, 07:39 PM

বাসেলস, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইউরোপের আকাশপথে সব আফগান বিমান নিষিদ্ধ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ায় ইইউ এ সিদ্ধান্ত নিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের নির্বাহী কমিশন মঙ্গলবার একথা জানিয়েছে। আফগানিস্তানের জাতীয় বিমান সংস্থা 'এরিয়ানা আফগান এয়ারলাইনস' ইতোমধ্যে নিষিদ্ধ হয়েছে এবং 'কাম এয়ারে'র ওপর কিছু বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। এখন 'সাফি এয়ারওয়েজে'র মত অন্যান্য এয়ারলাইনও নিষিদ্ধ করলো ইইউ। বুধবার থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। ইইউ এর পরিবহণ বিষয়ক কমিশনার সিম কাল্লাস এক বিবৃতিতে বলেন, বিমান চলাচলে পর্যাপ্ত নিরপত্তার অভাব লক্ষ্য করা গেছে। তাই নিরাপত্তায় যাতে কোনোরকম ঝুঁকি না থাকে তা নিশ্চিত করতে এ ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২০৫ গ.