প্যারিস, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- দক্ষিণ কোরিয়ার দ্বীপে উত্তর কোরিয়ার গোলা হামলা নিয়ে দু'একদিনের মধ্যেই নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকে বসার পরিকল্পনা করেছে জাতিসংঘ।
ফ্রান্সের এক কূটনীতিক সূত্র মঙ্গলবার সাংবাদিকদের একথা জানিয়েছেন।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বৈঠকে বসবে কিনা সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, "আজ-কালের মধ্যেই বৈঠক হবে। আমরা তা চাই এবং এর পরিকল্পনা চলছে।"
উত্তর কোরিয়ার গোলা হামলায় নিন্দা জানিয়েছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী আইয়ো মারি।
এক বিবৃতিতে তিনি বলেন, "ফ্রান্স উত্তর কোরিয়াকে উস্কানি দেওয়া বন্ধ করা এবং এ অঞ্চলে উত্তেজনা বাড়ানোর কোনোরকম কর্মকান্ড থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে।"
দক্ষিণ কোরিয়া জানিয়েছে, এ ঘটনায় তাদের দুই মেরিন সেনা নিহত হয়েছে এবং বেশ কিছু বাড়ি-ঘর পুড়ে গেছে।
১৯৫৩ সালে শেষ হওয়া কোরীয় যুদ্ধের পর উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে এটিই সবচেয়ে মারাত্মক গোলা বিনিময়ের ঘটনা।
দুই কোরিয়ার সীমান্তে গোলাগুলির ঘটনা নতুন না হলেও এ গোলা বিনিময়ের ঘটনাটি ঘটেছে কোরীয় উপদ্বীপে সা
bdnews24