সিউল, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-দক্ষিণ কোরীয় দ্বীপে মঙ্গলবার ২শ' গোলা ছুড়েছে উত্তর কোরিয়া। এতে নিহত হয়েছে দক্ষিণ কোরিয়ার দুই মেরিন সেনা।
উত্তর কোরিয়ার এ গোলা হামলার পাল্টা জবাবে দক্ষিণ কোরিয়াও ৮০ টি গোলা ছুড়েছে বলে জানিয়েছে বিবিসি।
১৯৫৩ সালে শেষ হওয়া কোরীয় যুদ্ধের পর উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে এটিই সবচেয়ে মারাত্মক গোলা বিনিময়ের ঘটনা।
গোলাগুলিতে দক্ষিণ কোরিয়ার দুই মেরিন সেনা নিহত এবং দুই মেরিন সেনা ও চার বেসামরিক নাগরিক আহত হয়েছে বলেও সেনাদের বরাত দিয়ে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার ওয়াইটিএন টেলিভিশন।
দুই কোরিয়ার সীমান্তে গোলাগুলির ঘটনা নতুন না হলেও এ গোলা বিনিময়ের ঘটনাটি ঘটেছে কোরীয় উপদ্বীপে সা
bdnews24